• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Headline
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ফরাজীকান্দি ইউপি নির্বাচনে আমির হোসেন আমুর সমর্থনে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের নিউজ প্রকাশ করায় সাংবাদিক লোকমানের বাড়িতে হামলা ১৪ নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ ও দোয়ার আয়োজন উত্তর পাঁচআনিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে প্রত্যাশার বাংলাদেশ গড়া সম্ভব : সারোয়ারুল আবেদীন খোকন বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে আছে – এমপি কালাম শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ

ইমামপুর পল্লী মঙ্গল উবির এডহক কমিটির সভাপতি মুহাম্মদ রেহান উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মতলব উত্তরের ঐতিহ্যবাহী ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪(১০) অনুযায়ী বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

মুহাম্মদ রেহান উদ্দিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের একজন সদস্য। তিনি ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

তাঁর এই মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানটি গুণগত শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা