• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী উজ্জ্বল ফরাজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল ইসলাম জমাদারের শুভেচ্ছা পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১২ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে, ২৬ মে হবে আরাফাত দিবস এবং ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

এর আগে ঈদের তারিখ ঘোষণা করে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ।

ঘোষণা অনুযায়ী, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপিত হবে। তবে প্রতিবেশী দেশ ব্রুনাইতে ঈদ হবে এর একদিন পর, অর্থাৎ ২৮ মে (বৃহস্পতিবার)।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (১৭ মে) জিলকদ মাসের সমাপ্তি ঘটেছে। দেশ দুটিতে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

এদিকে সুলতানাত অব ব্রুনেই জানিয়েছে, রোববার দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়নি। ফলে আগামী সোমবার (১৮ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। এই হিসাব অনুযায়ী, ব্রুনেইতে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, এ বছর সবার আগে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস ও ঈদুল আজহার তারিখ ঘোষণা করে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হচ্ছে এবং ঈদ উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

অন্যদিকে, তুরস্ক কোনো ধরনের খালি চোখে চাঁদ দেখার পদ্ধতির ওপর নির্ভর করে না। দেশটি পুরোপুরি আধুনিক জ্যোতির্বিজ্ঞান এবং ক্যালেন্ডার-ভিত্তিক গণনার ওপর নির্ভর করে। সেই গাণিতিক হিসাব অনুযায়ী তুরস্কও সোমবার থেকে জিলহজ মাস শুরুর ঘোষণা দিয়ে একই দিনে (২৭ মে) ঈদের তারিখ নির্ধারণ করেছে।

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানও। সেখানেও আগামী ২৭ মে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। রোববার (১৭ মে) আফগানিস্তানের সুপ্রিম কোর্টের কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় দেশের কোনো প্রদেশ থেকেই জিলহজ মাসের চাঁদ দেখার নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। ফলে রোববার (১৭ মে) জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামী সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা