• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ১৮ মে সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক উপসচিব নিলুফা ইয়াসমিন।

সভাটির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ।

সভায় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, প্রচার কার্যক্রম, জনসচেতনতা বৃদ্ধি ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, তৃণমূলে দ্রুত ও স্বল্প খরচে বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জরুরি। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় হতে হবে এবং মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

সভাপতি নিলুফা ইয়াসমিন গ্রাম আদালতের কার্যক্রম মনিটরিং জোরদার ও জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা