• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের হজযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ৭১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের মরহুম আব্দুল মালেক মাস্টারের সুযোগ্য পুত্র, আমেরিকা প্রবাসী মতলব সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আগামী ১৮ মে ২০২৬ ইং তারিখে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হবেন।

পবিত্র হজ যাত্রাকে সামনে রেখে ১৫ মে ২০২৬ ইং তারিখে নাও ভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মসজিদে এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেন। তিনি বলেন, মহান আল্লাহ যেন তাকে সুস্থভাবে পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনেন। একই সঙ্গে তিনি তার প্রয়াত পিতা মরহুম আব্দুল মালেক মাস্টারের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেন।

পাশাপাশি তারা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সামাজিক কর্মকাণ্ড ও প্রবাসে থেকেও এলাকার মানুষের পাশে থাকার মানসিকতার প্রশংসা করেন উপস্থিত বন্ধুবান্ধব।
তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করলেও এলাকার উন্নয়ন ও সামাজিক কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বের সকল হাজীদের নিরাপদ সফর ও সুন্দরভাবে হজ পালনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী নাজির উদ্দিন পাটোয়ারী সোহেলের সফল হজ পালন ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা