• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ

 

চাঁদপুরে আয়োজিত তারেক রহমান-এর জনসভায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর জালাল উদ্দিনের নেতৃত্বে মতলব উত্তর উপজেলা ও পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মী লঞ্চযোগে অংশগ্রহণ করেন। সকাল থেকেই ঘাট এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় স্লোগান, ব্যানার-ফেস্টুন ও শৃঙ্খলাবদ্ধ প্রস্তুতিতে লঞ্চযাত্রা পরিণত হয় এক প্রাণবন্ত আয়োজনে।

এই যাত্রায় সার্বিক সহযোগিতা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি মোঃ নূরুল হক সরকার ও ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র মিসেস আমেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হান্নান লস্কর, পৌর বিএনপি নেতা হুমায়ুন সরকার, সোলায়মান, খোরশেদ মোল্লা, মতিন মেম্বার ও ইব্রাহিম সরকার।
আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, যুবনেতা হৃদয় মিয়াজী, ছেংগারচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি তাজের আহমেদ টিপু এবং ছেংগারচর পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাজিব হোসেন প্রমুখ।

নেতৃত্বে থাকা আলহাজ্ব ডক্টর জালাল উদ্দিন যাত্রাপথে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন। ফলে পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত। জনসভাস্থলে পৌঁছে মতলব উত্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নেন, যা দলীয় ঐক্য, সংগঠনশক্তি ও অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

এই লঞ্চযাত্রা প্রমাণ করে, মতলব উত্তর উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমে কতটা সক্রিয়, ঐক্যবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা