• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সভাপতি মনিরুজ্জামান সরকার, সাধারণসম্পাদক শফিক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আড়াইহাজার উপজেলা শাখার “সচেতন, সোচ্চার ও সংগঠিত জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে আড়াইহাজার থানা প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল।

আড়াইহাজার উপজেলা সুজনের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরকার-এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; আড়াইহাজার থানা প্রেসক্লাবের সভাপতি
মোঃ মাসুম বিল্লাহ।
নারায়ণগঞ্জ জেলা সুজন সাধারণ সম্পাদক
মোঃ আশরাফুল হক আশু, সুজন নারায়ণগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মাকসুদা ইয়াসমিন,
সুজন  সেনারগাও থানা সভাপতি মনিরুজ্জামান সহ সুজন আড়াইহাজার ও সোঁনারগাও উপজেলা সদস্যগন উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার সচেতনতায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুজনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল ‘আমাদের আড়াইহাজার ও আড়াইহাজার টাইমস।

অনুষ্ঠান শেষে মোঃ মনিরুজ্জামান সরকার কে সভাপতি শফিকুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন। সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। এতে সহ-সভাপতি মোঃ জিয়াউর রহমান, সহ-সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাকসুদুল কবির, সহ-সাধারণ সম্পাদক মোঃ নয়ন পারভেজ ভূইয়া,সহ-সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ ভূইয়া তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক মোঃ রিপন মিয়া,কোষাদক্ষ মোঃ গোলাম রব্বানী,মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা ইসলাম,সিনিয়র কার্যকরী সদস্য মাসুম বিল্লাহ,মজিবুর রহমান জাহিদুল ইসলাম,মোঃ বাহা উদ্দিন,মোঃ মাশকুর,মোঃ আসমত আলী মোল্লা,মনজুরুল আলম,আবু তাহের, মোঃ মনিরুল ইসলাম, রাসেল মিয়াকে সদস্য করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা