• রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এম ইলিয়াস আলী

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এম ইলিয়াস আলী

শনিবার (১৬ মে) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে কেন্দ্র করে মতলব উত্তর উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াস আলী।

এক শুভেচ্ছা বার্তায় এম ইলিয়াস আলী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী। তার নেতৃত্বে দেশের মানুষের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমি ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা।”

তিনি আরও বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকা এম ইলিয়াস আলী আসন্ন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নয়নবান্ধব সোনারগাঁও গড়ে তোলা সম্ভব।

সংবাদ বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় শুভেচ্ছা ব্যানার, পোস্টার ও ফেস্টুন টানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা