• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

চট্টগ্রামে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে চট্টগ্রামে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, চট্টগ্রামের উদ্যোগে বুধবার (১৩ মে) বিকাল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি, সুবিধা ও বাস্তবায়ন পরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, কৃষি সহায়তা বৃদ্ধি, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধাসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এসব কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতকে আরও শক্তিশালী করা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা।

প্রেস ব্রিফিংয়ের শুরুতে জেলা তথ্য অফিস, চট্টগ্রামের ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের প্রণোদনা ও সহায়তা প্রদান, কৃষি ঋণ মওকুফের সুবিধা, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির পরিবেশগত সুফল এবং নারীদের জন্য নিরাপদ ও সহজ পরিবহন সুবিধা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে জেলা প্রশাসনের কর্মকর্তারা সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ ধরনের তথ্যভিত্তিক ব্রিফিং আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা