• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি (বাভুঅকস), নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং আড়াইহাজার পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন আজ ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ সকালে অফিসে যাওয়ার পথে নারায়ণগঞ্জের মদনপুরের মীররের টেক নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

​ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মরহুমের মরদেহ সিরাজগঞ্জ জেলায় তাঁর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​তার এই অকাল প্রয়াণে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ্ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

​শোকান্তে: মোঃ কামাল হোসেন (সভাপতি) ও মোঃ কামরুল হাসান (সাধারণ সম্পাদক) বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা