• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ যুক্তির মহারণ প্রতিপাদ্যে জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর সদর উপজেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা সকল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার : এসপি হাবিবুর রহমান

সেবা গ্রহীতাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১১২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নারী সেবা গ্রহীতা ও তাদের সন্তানদের জন্য ‘স্নেহকুঞ্জ’ নামে ব্রেস্ট ফিডিং কর্নার ও অপেক্ষাগার চালু করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রতিটি দপ্তরে প্রতিনিয়ত বিভিন্ন রকম সেবা গ্রহণের জন্য পুরুষের পাশাপাশি নারী সেবা গ্রহীতাদের ব্যাপক আগমন ঘটে থাকে। অনেক সময় তারা সাথে করে সন্তানদের নিয়ে আসেন। মানসম্মত কোনো অপেক্ষাগার বা নিজের দুগ্ধজাত শিশুর জন্য কোনো ব্যবস্থা না থাকায় তাদের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই বাস্তবতা বিবেচনায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন নারী সেবা গ্রহীতা ও তাদের সন্তানদের জন্য ‘স্নেহকুঞ্জ’ চালু করেছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিকল্পনায় নারী ও শিশুদের উপজেলায় অবস্থানকালীন সময়কে স্বস্তিকর ও আনন্দদায়ক করতে এই কর্নারটি চালু করা হয়েছে।

সোমবার, ১১ মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এই ব্যতিক্রমী উদ্যোগটির শুভ উদ্বোধন করেন এবং একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলায় নারী ও শিশুদের জন্য এরকম অপেক্ষাগার চালু রাখার নির্দেশনা প্রদান করেন।

স্নেহকুঞ্জ উদ্বোধনের পর বক্তব্যে জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, “সরকারি সেবা গ্রহণ করতে এসে কোনো মা যেন বিব্রত না হন, কোনো শিশু যেন কষ্ট না পায় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ‘স্নেহকুঞ্জ’ একটি মানবিক উদ্যোগ। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব দপ্তরকে সেবামুখী ও নারীবান্ধব করতে হবে। জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সেবা নিশ্চিত করতে হবে। জনবান্ধব প্রশাসন গড়তে হলে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগই বড় পরিবর্তন আনে।”

এ সময় উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার নিলুফা ইয়াসমিনসহ সদর উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা