• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখ শুনে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন মানবিক ডিসি জাহিদ যুক্তির মহারণ প্রতিপাদ্যে জেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ এর সদর উপজেলা পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক,পরিদর্শন কালে খুব শীঘ্রই উদ্বোধন :মোহাম্মদ আবদুর রউফ সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা সকল উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার : এসপি হাবিবুর রহমান

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর পুরস্কার বিতরণ করলেন চট্টগ্রাম ডিসি জাহিদুল ইসলাম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০৬ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর পুরস্কার বিতরণ করলেন চট্টগ্রাম ডিসি জাহিদুল ইসলাম

“নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার, ৮ মে ২০২৬ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে যারা জাতীয় পর্যায়ে চট্টগ্রামের মুখ উজ্জ্বল করবে।”

তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আরও বলেন, “আজকের বিজয়ীরা শুধু ট্রফি পায়নি, তারা আগামীর বাংলাদেশের স্বপ্ন বয়ে নিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হয়ে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত জীবন গড়তে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে।”

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ তৈরি করে, যা একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা