• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জি:ইশরাক হোসেন এমপির বক্তব্যে এই কথা বলেন, পতিত আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল। গুম, খুন, হত্যা ও লুটপাটের মতো অসংখ্য অপকর্ম তারা করেছে। আর এসব অপরাধ জায়েজ করার জন্য তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন একমাত্র বিএনপি-ই করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা ও শ্রদ্ধা সবচেয়ে বেশি।

​বক্তব্যে তিনি অপ্রাপ্তবয়স্ক ও অ-মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা, মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করাসহ বিভিন্ন ইস্যুতে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন।

বুধবার দুপুর ২ঘটিকায় উপজেলা ভবেরচর বাজারস্থ মুক্তিযোদ্ধা ভবনস্থ এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩আসনের সংসদ সদস্য মো:কামরুজ্জামান রতন,উপজেলা নির্বাহী অফিসার মো:মাহমুদুল হাসান,অফিসার ইনচার্জ  মো:হাসান আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মো:সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে দুশতাধিক মুক্তিযোদ্ধাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা প্রফেসর গিয়াসউদ্দিন,রফিকুল ইসলাম ভিপি মাসুম, মো:ইসহাক আলী,মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা