• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
বিকল্প রাজনীতির কথা ভেবেছিলেন ডা. বি. চৌধুরী : ওবায়দুর রহমান গজারিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও মতবিনিময় সভা ফতুল্লায় অনা মেম্বারের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দন্ত চিকিৎসা ও টুথপেস্ট-ব্রাশ বিতরণ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ রিজার্ভ আরও বাড়ল বাগমারা’র স্বাস্থ্য কমপ্লেক্স অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছেন নারায়ণগঞ্জ ‘খ সার্কেলে’ নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের যোগদান সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৭ প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা মতলব উত্তরে স্কুলছাত্রীদের ইভটিজিং ও মারধরের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ

‘ভুল থাকলে লিখবেন, ভালো কাজের প্রশংসা করবেন’ -সাংবাদিকদের প্রতি এমপি আবুল কালাম

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

 

জাতীয় সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, হকার, কিশোর গ্যাং ও মাদক নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যা। এ সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকল নাগরিককে জনপ্রতিনিধিদের সঙ্গে একসাথে কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সত্য খবর প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের ভুল থাকলে লিখবেন, ভালো কাজের প্রশংসা করবেন, যাতে আমরা কাজ করতে উৎসাহ পাই।”

এডভোকেট আবুল কালাম বলেন, “বিগত সরকারের আমলে শহরের উন্নয়নের নামে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেছে সুবিধাবাদী কিছু মানুষ। আমরা এতোদিন প্রতিবাদ করতে পারিনি। বর্তমানে দেশের গণতান্ত্রিক সরকারের বয়স মাত্র আড়াই মাস। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে দীর্ঘ সময় প্রয়োজন। আমরা এই সময়ের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবো।”

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও তৎপরতা বাড়াতে হবে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে শহরের উন্নয়নের জন্য কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য আরিফ আলম দীপু, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃষ্ণ রায় এবং এমপি এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা প্রমুখ।

মতবিনিময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ড. ফজলুল হক রুমন রেজা ও সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, নাহিদ আজাদ, মাকসুদুর রহমান কামাল, এড. মনির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, শওকত আলী সৈকত, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম।

সভা শেষে সংসদ সদস্য এডভোকেট আবুল কালামকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা