• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী উজ্জ্বল ফরাজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল ইসলাম জমাদারের শুভেচ্ছা পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

বিলাসিতা বন্ধে সরকারি কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের জন্য বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশনার আওতায় পড়বেন। তাদের বিদেশ সফরে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে পাঠানো একটি পত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদেশে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা অফিস স্মারকে বিদেশ সফরের সময় সরকারি কর্মকর্তাদের বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধার বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই সুবিধার অংশ হিসেবে উচ্চমানের ভ্রমণ সুবিধা সীমিত করা হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, ব্যয় সাশ্রয়ের এই পদক্ষেপ ইতিবাচক হলেও প্রশ্ন রয়ে গেছে-এটি বাস্তবায়নে কতটা কার্যকর নজরদারি থাকবে এবং অন্যান্য খাতের অপ্রয়োজনীয় ব্যয় কমাতে সরকার সমানভাবে কঠোর হবে কি না।

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা