• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন

মতলব উত্তরে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশ সম্পদ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা চলাকালে জেলে ও মান্তা সম্প্রদায়কে বিকল্প সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা জাটকা আহরণ থেকে বিরত থাকে এবং দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় উপজেলার ৫০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু এবং ১০ লিটার ভোজ্য তেল দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। তিনি বলেন, জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিএনপি নেতা খায়রুল হাসান বেনু ও বক্তব্য দেন এবং জেলেদের পাশে সরকারের এমন সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানান।
খাদ্য সামগ্রী পেয়ে জেলে পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা