• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

তরুণ নেতৃত্বের আলোচনায় এগিয়ে চেয়ারম্যান প্রার্থী এম. ইলিয়াছ আলী

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জমে উঠছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ আলী।

জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি। স্থানীয়দের মতে, তরুণ ও উদ্যমী এই নেতা ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

এলাকায় ঘুরে দেখা যায়, এম. ইলিয়াছ আলী নিয়মিতভাবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় মনোনয়ন ও সামগ্রিক নির্বাচনী পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ইউনিয়নজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন, দলের দুর্দিনে মাঠে থাকা, কর্মীদের সংগঠিত করা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়ানোর কারণে তিনি দলের নেতাকর্মীদের কাছেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে।

এ বিষয়ে এম. ইলিয়াছ আলী বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। ফতেপুর পশ্চিম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। দল ও এলাকার জনগণের সমর্থন পেলে নির্বাচিত হয়ে সবার মতামতকে গুরুত্ব দিয়ে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ফতেপুর পশ্চিমসহ আশপাশের ইউনিয়নগুলোতে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা