• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Headline
নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ ‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব

শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

বাংলাদেশে একটা সময় ছিলো যখন ঈদের ছবি মানেই ছিলো শাকিব-অপুর চলচ্চিত্র। গত দুই তিন বছরে অবশ্য পরিস্থিতি পরিবর্তন হয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত কারণে শাকিব খান ও অপু বিশ্বাস আর এখন একসাথে কাজ করেন না। তাই তাঁদের ছবি দেখা থেকেও বঞ্চিত দর্শক। তবে এবার ব্যতিক্রম হতে পারে, যদি শাকিব খান চান।

দুই বছর আগে শুট করা ‘পাংকু জামাই’ ছবিতে কাজ করেছিলেন শাকিব ও অপু। ছবির কিছু অংশ বাকি ছিলো। সেটা সময় দিয়ে করে দিয়েছেন অপু বিশ্বাস। ছবিটি এখন ঈদে মুক্তি দেয়ার জন্য প্রস্তুত বলেই জানিয়েছেন পরিচালক আবদুল মান্নান। তবে ছবিটি মুক্তি দেয়া হবে কি না তা নির্ভর করছে শাকিব খানের মর্জির ওপর। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক মোজাম্মেল হোসেন সরকার।

মোজাম্মেল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, “এই ছবিটি নিয়ে আমরা অনেক দিন ধরেই ঝুলে রয়েছি। ‘পাংকু জামাই’ ছবিটির পর ছবি শুরু করে তা মুক্তিও দিয়ে দিয়েছি, কিন্তু এই ছবিটি এখনও মুক্তি দিতে পারিনি। আগামী ঈদে ছবিটি যদি মুক্তি দিতে পারি তা হলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।”

ঈদে মুক্তি দিতে সমস্যা কী, জানতে চাইলে মোজাম্মেল হক বলেন, ‘আমি তো ছবিটি ঈদে মুক্তি দেবার আশায় বসে আছি। কিন্তু আমাদের ছবির নায়ক শাকিব খান যদি অনুমতি না দেন তা হলে ছবিটি মুক্তি দিবো না। এখন উনার অনুমতির অপেক্ষায় আছি। কারণ ঈদে সবসময় দর্শক নতুন ও ভালো ছবি দেখতে চায়, আমার এই ছবিটি দর্শক পছন্দ করবেন বলে আমি আশা করি। কিন্তু ঈদের ছবিতে শাকিব খানের ক্যারিয়ারের বিষয়। যে কারণে উনার অনুমতি না পেলে ছবিটি মুক্তি দেবো না।’

এই বিষয়ে কি শাকিব খানের সাথে কথা হয়েছে, জানতে চাইলে প্রযোজক বলেন, ‘আমি উনাকে জানিয়েছি। কিন্তু তিনি এখনও কিছু বলেন নি, এখন তিনি কলকাতায় আছেন, দেশে ফিরলে আবারও কথা বলবো। আশা করি তিনি অনুমতি দেবেন।’

২০১৬ সালে ছবির শুটিং চলাকালে হঠাৎই ‘নিখোঁজ’ হন অপু বিশ্বাস। পুরো এক বছর পর আবার তিনি ফিরে আসেন, ছেলে জয়কে নিয়ে। অবশ্য পরে ‘পাংকু জামাই ছবির শুটিং শেষ করে দেন তিনি। ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা