• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরের এসআই শহিদুল ইসলামকে সেরা তদন্ত অফিসার স্বীকৃতি

Reporter Name / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

সততা, মেধা ও প্রচেষ্টায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন শেষে মাদক,ডাকাতি ও সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অবদান রাখায় তার কাজের স্বীকৃতি স্বরুপ টানা তৃতীয়বারের মতো ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম মোল্লা।

২৩ এপ্রিল সোমবার সকালে ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেঞ্জ কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) আনুষ্ঠানিকভাবে শহিদুল ইসলামের হাতে স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক সনদপত্র ও নগদ অর্থ পুরষ্কৃত করেন।এ সময় উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি আনোয়ার হোসেন, আবুল কালাম ছিদ্দিক, আসাদুজ্জামান, গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার), এডিশনাল এসপি রাসেল শেখ এবংঢাকা রেঞ্জের পুলিশ সুপারগন।

উল্লেখ্য, গোপালগঞ্জের মকসুদপুরে ১৯৭৬ সালে জন্ম নেওয়া শহিদুল ইসলাম ১৯৯৫ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। জানা যায়, শহিদুল ইসলাম মোল্লা তার সততা মেধা দক্ষতা ও প্রচেষ্টার কারণে এএসআই ও এসআই হিসেবে পদন্নোতি লাভ করে দেশের বিভিন্ন থানায় কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে জাতিসংঘ মিশনে যোগদান করে কৃতিত্বের সাক্ষর রাখেন। ২০১৫ সালে তিনি তদন্ত অফিসার হিসেবে আইজিপি পদক লাভ করেন। তিনি ২০১৬ সালে শ্রীপুর মডেল থানায় যোগদান করেন। এবং ২০১৬-১৭ সালেও ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা