• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Headline
ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন দ্বীন ইসলাম প্রধান অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ শান্তিকালীন পদক পেলেন সহ-বিমান বাহিনী প্রধান মতলবের খায়ের উল আফসার নেত্রকোনার খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড ​‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস ইউএনওদের নিয়ে সম্মেলন পহেলা ডিসেম্বর নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন দ্বীন ইসলাম প্রধান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দীঘলদী পশ্চিমপাড়া এলাকায় ক্যান্সার আক্রান্ত অসহায় রিপনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দ্বীন ইসলাম প্রধান।

সোমবার (২৪ নভেম্বর) অসুস্থ রিপনের চিকিৎসার সহযোগিতায় তাঁর হাতে আর্থিক অনুদান তুলে দেন দ্বীন ইসলাম প্রধান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তিও উপস্থিত ছিলেন।

মানবিক এই উদ্যোগের বিষয়ে দ্বীন ইসলাম প্রধান বলেন, “মানুষ মানুষের জন্য। একজন অসহায় মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য লড়াই করেন, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। রিপনের অসুস্থতার খবর শুনে মানবিক দিক বিবেচনা করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি চাই, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরাও তাঁর চিকিৎসায় এগিয়ে আসুন। সবার সহযোগিতা ও দোয়ায় রিপন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।”

তিনি আরও বলেন, “আমি জনপ্রতিনিধি হই বা না হই, সবসময় এলাকার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করব। মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সমাজের কল্যাণে কাজ করতে চাই।”

এদিকে, ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করায় স্থানীয়রা দ্বীন ইসলাম প্রধানের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা মনে করেন, সমাজের অসহায় মানুষের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

মানবিক সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় রিপনের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা