• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Headline
ক্যান্সার আক্রান্ত রিপনের চিকিৎসায় আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন দ্বীন ইসলাম প্রধান অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ শান্তিকালীন পদক পেলেন সহ-বিমান বাহিনী প্রধান মতলবের খায়ের উল আফসার নেত্রকোনার খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড ​‘দেশ ছাড়তে হতে পারে’ বিএনপি নেতাকে উদ্দেশ্য করে শহীদুল্লাহ রাসেলের বিস্ফোরক স্ট্যাটাস ইউএনওদের নিয়ে সম্মেলন পহেলা ডিসেম্বর নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

অসহায় মানুষের পাশে মানবিক ডিসি জাহিদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি প্রণয় দাশের পড়াশোনার আগ্রহ। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর শিক্ষাজীবন। হৃদ্‌যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের ব্যয় জোগাতে পারছেন না পটিয়ার মো. সেলিম। আর স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব বাঁশখালীর মাহমুদুল ইসলাম।

জীবনের এমন কঠিন সময়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। গণশুনানিতে তাঁদের দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।

আজ বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে অসুস্থ ও অসহায় সাতজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রণয় দাশ শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতায় বইপত্র, শিক্ষা উপকরণ ও যাতায়াতের ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। তাঁর শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

বাঁশখালীর সরল ইউনিয়নের মাহমুদুল ইসলামের স্ত্রী শারমিন আক্তারের গত বছর বাঁ পাশের হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি ডান পাশেও একই সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকেরা আবারও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব মাহমুদুলের আবেদনে সাড়া দিয়ে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

পটিয়ার ৪২ বছর বয়সী মো. সেলিম হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। একসময় সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতেন তিনি। প্রায় ছয় মাস ধরে অসুস্থ থাকায় পরিবারের দৈনন্দিন ব্যয় মেটানোই এখন কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রের ভালভ প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক।

হাটহাজারীর রহিমপুর গ্রামের ৭০ বছর বয়সী মোহাম্মদ ইসা চৌধুরী একসময় বাসে কাজ করতেন। ঘাড়ে টিউমার ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে উপার্জনের সক্ষমতা হারিয়েছেন তিনি। চিকিৎসার ব্যয় তো দূরের কথা, পরিবারের সদস্যদের জন্য দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তাঁর দুর্দশার কথা শুনে আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক।

চন্দনাইশের নাছিমা আক্তার স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁর তিনটি অস্ত্রোপচার প্রয়োজন। নিজের বাড়ি না থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না। এই অসহায় নারীর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক।

এ ছাড়া মূত্রনালির সংক্রমণে আক্রান্ত চট্টগ্রাম নগরের দয়াল হরি জলদাশের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।

জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন গণশুনানিতে সরাসরি আটজন সেবাপ্রত্যাশী ও অনলাইনে একজন প্রবাসী অংশ নেন। জমি নিয়ে বিরোধ ও সম্পত্তি জবরদখলসহ বিভিন্ন বিষয়ে তাঁরা অভিযোগ তুলে ধরেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাঁদের অভিযোগ শুনে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। কয়েকটি আবেদন ও অভিযোগ নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সিদ্ধান্ত বাস্তবায়নের ফলাফলও সংশ্লিষ্ট সেবাপ্রত্যাশীদের জানানো হয়।

চিকিৎসার ব্যয় জোগাতে না পারা রোগী, অর্থের অভাবে শিক্ষাজীবন নিয়ে শঙ্কায় থাকা শিক্ষার্থী কিংবা সম্পত্তি নিয়ে বিরোধে জর্জরিত নাগরিক—গণশুনানির মাধ্যমে তাঁদের কথা সরাসরি শুনছেন জেলা প্রশাসক। সমস্যা সমাধানে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের দুঃসময়ে আর্থিক সহায়তা দিয়েও পাশে দাঁড়াচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা