• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের ৫১তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ ইউক্রেন ও পশ্চিমারা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে: মেদভেদেভ এ দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্স-এর অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার এর সাক্ষাৎ সিনেস্কোপে দর্শকদের সঙ্গে ‘যাপিত জীবন’ উপভোগ করলেন পরিচালক ও নায়িকা আশনা হাবিব ভাবনা দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা ডিসি রায়হান কবির প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ এর শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির রয়টার্সের প্রতিবেদন ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

নারায়ণগঞ্জে স্টাডি ট্যুরে ৪৩ ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ শিক্ষানবিশ এএসপি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।

গতকাল ২৪ নভেম্বর (মঙ্গলবার) সারদায় মৌলিক প্রশিক্ষণরত এই নবীন কর্মকর্তারা নারায়ণগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবীন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। সাইবার ক্রাইম ও অনলাইন প্ল্যাটফর্মে ক্রাইম প্রতিরোধে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।”

পরে তিনি কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

পরবর্তীতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা, শিল্প ও সংস্কৃতি, জামদানি শিল্প, লোকজ সংস্কৃতি এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও সম্যক ধারণা লাভ করেন।

সফর শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের জন্য পুলিশ সুপারের বাংলোতে এক নৈশভোজের আয়োজন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশ্যে বলেন, “জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জেলার সার্বিক উন্নয়ন ঘটে। সাধারণ জনগণ বেশি উপকৃত হয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার সকল দপ্তরের অফিসারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।”

পরে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নবীন কর্মকর্তাদের শুভেচ্ছা স্মারক তুলে দেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকে ২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা