নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাড. মো. সাখাওয়াত হোসেন খান এর রাজশাহীতে আগমন উপলক্ষে আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শাহ্ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা সহ অন্যান্য কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের “আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্ট” এর আওতায় আগামী ২৪-২৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ ০৩ (তিন) দিনব্যাপী “Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।