• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (১৭৫৩) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলাটি রুজু করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানাধীন কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল আনোয়ার মোল্লা ও এএসআই আব্দুস ছাত্তার। এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সেখানে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ার মোল্লা গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার মোল্লা ঢাকা জেলার নবাবগঞ্জ থানার দত্তখন্ড গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম জওন মোল্লা এবং মাতার নাম হাবিয়া বেগম।

পুলিশের তথ্য অনুযায়ী, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুর আগে তিনি দীর্ঘ ৮ বছর ৯ মাস ১২ দিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ফতুল্লা মডেল থানার মামলা নম্বর-৬৭, তারিখ ২৩ নভেম্বর ২০২৬, পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৩/৩০২/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই মোঃ রফিক, বিপিএম।

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্য আনোয়ার মোল্লার এমন মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা