• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
রাজশাহীতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসককে ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ১৬ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলা দায়ের, তদন্তে এসআই রফিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ ফতুল্লা বাজারে খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং ও হাইড্রোস ব্যবহারের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত স্বচ্ছতায় দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম ডিসি: এক বছরের আমলনামা প্রকাশ, সারাদেশের ডিসিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত —এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আলোচকরা পেশাদার ট্যাপ ড্যান্সারের মতো, নতুন বছরের শুরুতেই ইরানে দ্বিতীয় রাউন্ড হামলা: ট্রাম্প ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন,শিশুরা তাদের মেধা দিয়ে স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে — ডিসি জাহিদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত চট্টগ্রাম মহানগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা আজ ২৩ নভেম্বর সোমবার সকালে জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।

সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা তাদের মেধা দিয়ে এগিয়ে যেতে চায়। তবে তাদের কোন দিকটায় বেশি ঝোঁক সেই দিকে দৃষ্টি রেখে অভিভাবকরা যদি তাদেরকে পরিচালিত করেন তাহলে এই আয়োজন সার্থক ও সফলতা পাবে।

তিনি আরো বলেন, আমি প্রত্যাশা ও বিশ্বাস করি আমাদের সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে কালের ও সময়ের পরিবর্তনের সাথে সাথে তারা স্ব-স্ব ক্ষেত্রে জ্বলে উঠবে। তার পাশাপাশি সমাজে সাধারণ মানুষের মতো জীবনযাপন করে তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। তিনি এদের জন্য চমৎকার ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রামকে ধন্যবাদ জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন।

নগরীর অটিজম শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস ও প্রেরণা’র অর্ধ শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা একক সংগীত, একক ও দলীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।

প্রধান অতিথি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা আগামীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা