• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আড়াইহাজার উপজেলা। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত সময়ে এ কার্যক্রমে দুবার সর্বোচ্চ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবীর তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইউএনও মো. আসাদুর রহমান বলেন, এ অর্জন শুধু উপজেলা প্রশাসনের নয়। ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং আড়াইহাজারবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি। এ সাফল্যের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের প্রতিও কৃতজ্ঞতা জানান।

ইউএনও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উপজেলায় আরও প্রায় এক লাখ জন্মনিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে তিনি আড়াইহাজারবাসীর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা