• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন ভূমি সেবায় দালাল ও হয়রানি মুক্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছেন রিনাত ফৌজিয়া

শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪১ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব প্রশাসন, পরিবেশ রক্ষা, মাদক ও কিশোর গ্যাং মুক্ত নারায়ণগঞ্জ গড়তে ও ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

তিনি নারায়ণগঞ্জে যোগদান করেছেন এক বছর এক সপ্তাহের মতো হলো। এই এক বছরে তিনি একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত নারায়ণগঞ্জ গড়তে ব্যাপক কাজ করেছেন।

সাম্প্রতিক গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলন স্বাভাবিক রাখতে, আগুন, নাশকতাসহ যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তিনি ছিলেন অত্যন্ত তৎপর ও দূরদর্শী। তার নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করায় নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবার মান উন্নয়নে এবং জনবান্ধব প্রশাসন তৈরি করতেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষ যাতে সহজে, হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে লক্ষ্যে তিনি প্রতিনিয়ত তদারকি করছেন। জেলা প্রশাসনের সকল সেবা খুব দ্রুত ও কম সময়ে হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে তিনি কাজ করেছেন।

বেকার সমস্যা দূরীকরণেও তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন। বিভিন্ন অসহায় ও প্রতিবন্ধীদের জন্য জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যাপক কাজ করেছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

খাল খননে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে জেলার সকল উপজেলায় খাল খনন কর্মসূচি পালন করা হয়। তার নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়। জলাবদ্ধতা নিরসনে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। বিভিন্ন হাসপাতালকে দালালমুক্ত করতে এবং সেবার মান বৃদ্ধিতে তিনি কাজ করেছেন। পাসপোর্ট অফিসকে দালালমুক্ত ও হয়রানিমুক্ত করতে তিনি কাজ করে গেছেন।

সম্প্রতি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে ব্যাপক ভূমিকা রেখেছেন জেলা প্রশাসক মো: রায়হান কবির। তিনি নারায়ণগঞ্জে একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকেন। ক্রীড়াঙ্গনেও তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন। বিভিন্ন অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ান তিনি। বলতে গেলে তিনি সকল ক্ষেত্রে এক বছরে ব্যাপক প্রশংসনীয় কাজ করে গেছেন।

প্রকৃতি, জীববৈচিত্র্য ও দূষণমুক্ত পরিবেশ রক্ষায় নিরলস শ্রম, নেতৃত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

জলবায়ুর প্রভাব মোকাবেলায় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক বৃক্ষরোপণ করেছেন। তার এই নিষ্ঠা আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী গড়তে অনুপ্রাণিত করবে।

নারায়ণগঞ্জবাসী মনে করেন, একজন সৎ, মানবিক ও কর্মঠ জেলা প্রশাসক হিসেবে মো. রায়হান কবির ইতিমধ্যে সকলের আস্থা অর্জন করেছেন। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তার এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা করছেন সকলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা