• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পদার্পণ করলেন মাসুমুল হক মাসুম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪০ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আজ শনিবার ল্যাবএইড হসপিটাল নারায়ণগঞ্জের ব্যবস্থাপক ও নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো. মাসুমুল হক মাসুম সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে আরেকটি নতুন বছরে পদার্পণ করলেন।

এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, দোয়া ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন নাট্যকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

মাসুমুল হক মাসুম বিভিন্ন প্রতিভার অধিকারী। একজন সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে নারায়ণগঞ্জে তিনি পরিচিত মুখ। চিকিৎসা সেবার পাশাপাশি নাট্যচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত। তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সামনাসামনি, মোবাইল ফোনে ও ফেসবুকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর জন্মদিন উপলক্ষে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মাসুমুল হক মাসুম একজন মানবিক, সদালাপী ও সংস্কৃতিমনা মানুষ। মানুষের বিপদে তিনি সবসময় পাশে দাঁড়ান। সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর জন্মদিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন, মাসুম ভাই শুধু একজন ব্যবস্থাপক নন, তিনি একজন ভালো মনের মানুষ। হাসপাতালে আসা অসহায় রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, আর নাটকের মঞ্চে তাঁর প্রাণবন্ত উপস্থিতি — দুটোই আমাদের অনুপ্রাণিত করে। এমন মানুষের জন্মদিন সত্যিই আনন্দের দিন।

জন্মদিন উপলক্ষে মাসুমুল হক মাসুম বলেন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় ও সংস্কৃতি চর্চায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা