• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাহিত্যে অবদান রেখেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি কবি মুজিবুল হক কবীর

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সাহিত্যচর্চা ও সৃষ্টিশীলতায় দীর্ঘদিন অবদান রাখলেও জাতীয় পর্যায়ে উল্লেখযোগ্য কোনো পুরস্কার পাননি কবি মুজিবুল হক কবীর। জাতীয় পুরস্কার প্রদানের ক্ষেত্রে যোগ্যতার পরিবর্তে অর্থ, তদবির, ক্ষমতার প্রভাব ও তোষামোদকে প্রাধান্য দেওয়ার অভিযোগ তুলেছেন সাহিত্যিক ও কবিরা। তাঁদের মতে, এ কারণে অনেক গুণী সাহিত্যিক রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ষষ্ঠ তলায় নারায়ণগঞ্জ কবিতা পরিষদ আয়োজিত ‘লক্ষ্যা পারের কবি মুজিবুল হক কবীর’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ঢাকাকেন্দ্রিক সাহিত্যচর্চার বাইরে নারায়ণগঞ্জে অবস্থান করেই মুজিবুল হক কবীর জাতীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর কবিতা ও ছন্দবিষয়ক লেখা ইংরেজি, উর্দু ও গুজরাটি ভাষায় অনূদিত হয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর লেখা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণা ও তথ্যসূত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে তাঁর বই। বিশেষ করে ছন্দবিষয়ক গ্রন্থ ‘ছন্দের ঘরবাড়ি’ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি কাজ বলে উল্লেখ করেন বক্তারা।

নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সভাপতি সালাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ  ছড়াকার ড. রুমন রেজা, অনুবাদক সাইদুর রহমান, কবি করিম রেজা, পুলক হাসান, কাজল কানন, অভিজিৎ রায়, দীপক ভৌমিক, মোহাম্মদ সেলিম, আহমেদ বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, মিলন মাহমুদ, চান মিয়া চান্দু, আনিসুর রহমান হিরা, মোখলেসুর রহমান তোতা, কাউসার আহমেদ, জয়নাল আবেদীন জয়, মাসুদ রানা লাল, চঞ্চল মেহমুদ কাশেম, লুৎফর রহমান মিয়া ভাই ও মাসুদ রানা সবুজসহ অনেকে।

আলোচনায় ড. রুমন রেজা বলেন, মুজিবুল হক কবীর সাহিত্যচর্চাকে সাধনার পর্যায়ে নিয়ে গেছেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্টিকর্ম উপেক্ষা করার সুযোগ নেই। কবি শামসুর রাহমান সাম্প্রতিক সময়ের পাঁচজন বিশিষ্ট কবির মধ্যে মুজিবুল হক কবীরের নাম উল্লেখ করেছিলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁর ছন্দবিষয়ক বই ও কবিতা পড়ানো হয়, যা তাঁর সাহিত্যিক অবস্থানের প্রমাণ।

কবি করিম রেজা বলেন, মুজিবুল হক কবীরের সৃষ্ট রমাকান্ত কামার চরিত্রটি নিয়ে তিনি ধারাবাহিক কবিতা লিখেছেন। পরবর্তী সময়ে আরও অনেক কবির লেখায় চরিত্রটি স্থান পেয়েছে। এটি তাঁর সৃষ্টিশীলতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

অনুবাদক সাইদুর রহমান বলেন, ১৯৮৭ সালে প্রকাশিত ‘পয়েম অব ফাইভ ইয়াং পয়েট অব বাংলাদেশ’ গ্রন্থে স্থান পাওয়া পাঁচ তরুণ কবির একজন ছিলেন মুজিবুল হক কবীর। সাহিত্যিক যোগ্যতা ও অবদান থাকা সত্ত্বেও তিনি জাতীয় পুরস্কার পাননি। প্রচলিত অসৎ পন্থায় পুরস্কার পাওয়ার চেষ্টা না করাও এর একটি কারণ বলে মন্তব্য করেন তিনি।

কবি অভিজিৎ রায় বলেন, সাহিত্যিক মান্নান সৈয়দ তাঁর বিভিন্ন লেখায় মুজিবুল হক কবীরের কথা উল্লেখ করেছেন। এমনকি কবীর তাঁকে অতিক্রম করেছেন বলেও মান্নান সৈয়দ নিজেই স্বীকার করেছেন।

আলোচনা শেষে অসুস্থ কবি মুজিবুল হক কবীর নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাহিত্যিকদের বাছাই করে বই পড়া উচিত। তা না হলে জীবনের মূল্যবান সময় অপচয় হয়। জীবনের এই পর্যায়ে এসে তাঁর মনে হয়েছে, আরও বেশি নির্বাচিত বই পড়া প্রয়োজন ছিল। প্রত্যেকের আগ্রহের বিষয় নির্ধারণ করে সে বিষয়ে বেশি বেশি বই পড়ার পরামর্শ দেন তিনি।

সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতায় সরকারের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মুজিবুল হক কবীর বলেন, পশ্চিমবঙ্গে নতুন বই প্রকাশিত হলে সরকার সেখান থেকে ৫০০ কপি বই কিনে নেয়। এ ধরনের উদ্যোগ লেখালেখি ও সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সহায়তা করে। বাংলাদেশেও সাহিত্যিকদের উৎসাহিত করতে সরকারের এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা