• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসনের নির্দেশনায় রূপগঞ্জে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সাথে চিকিৎসা, প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চিকিৎসা বর্জ্য সঠিকভাবে সংগ্রহ, পৃথকীকরণ, সংরক্ষণ ও নিরাপদ অপসারণ, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বলা হয়, চিকিৎসা বর্জ্য যত্রতত্র ফেললে তা শুধু পরিবেশই নষ্ট করে না, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করে। বিশেষ করে সংক্রামক বর্জ্য, ধারালো বস্তু ও রাসায়নিক বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। তাই প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব দায়িত্বে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষকে যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা