• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে যোগ দিতে ভারত গেলেন শ্রমিক নেতা হাফিজুল ইসলাম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভারতের বেঙ্গালুরুতে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) এশিয়া আঞ্চলিক সম্মেলন ও সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এআইটিইউসি) ৪৩তম জাতীয় সম্মেলনে যোগ দিতে ভারত গেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (বিটিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা হাফিজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হন তিনি। আমন্ত্রিত বাংলাদেশি শ্রমিক প্রতিনিধি হিসেবে সম্মেলন দুটিতে অংশ নেবেন তিনি।

আগামী ২০ ও ২১ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এশিয়া আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৪৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেবেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটি জানায়, সম্মেলনে হাফিজুল ইসলাম বাংলাদেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরবেন।

এ ছাড়া বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিগুলো তুলে ধরবেন তিনি।

সম্মেলন শেষে আগামী ২৭ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা