• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ভালো ফলাফলই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক হতে হবে:প্রশাসক সাখাওয়াত হোসেন খান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে না। তাকে মানবিক ও দেশপ্রেমিক হিসেবেও গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা।”

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া এবং নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।

বিশেষ অতিথির বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি করতে হবে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। শিক্ষার্থীদের যোগ্য, সুশৃঙ্খল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া বলেন, “একটি শিক্ষিত ও সচেতন জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় ছেলে-মেয়ে উভয়ের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। এতে ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

সভাপতির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করাও। ভবিষ্যতেও বিদ্যালয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা জানান তিনি।”

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীরা মার্চপাস্ট, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা