• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

সারা বিশ্বে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত সেই অ্যালবিনো মহিষ এখন কোথায় এবং কেমন আছে

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গত পবিত্র ঈদুল আজহার সময় বাংলাদেশের একটি অ্যালবিনো (সাদা) মহিষ দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করেছিল। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া সেই মহিষটি বর্তমানে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে। সেখানে এটি এখন গবেষণার কাজে ব্যবহার হচ্ছে।

বিএলআরআই কর্তৃপক্ষ বলছে, প্রাকৃতিক পরিবেশে অ্যালবিনো মহিষটি ভালো আছে। অন্যদের সঙ্গে একই শেডে মহিষটিকে রাখা হচ্ছে। শেড একই হলেও অ্যালবিনো পুরুষ মহিষটি আলাদা থাকছে। কারণ, ষাঁড়গুলোকে একসঙ্গে রাখা হয় না। একসঙ্গে রাখলে মারামারি করে।

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা থেকে গত ২১ জুন মহিষটিকে বিএলআরআইয়ে নেওয়া হয়। তারপর মহিষটিকে প্রায় এক মাস কোয়ারেন্টাইনে রাখা হয়। কোয়ারেন্টাইনে কোনো প্রাণীকে সাময়িকভাবে আলাদা করে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। যাতে তার শরীরে কোনো রোগ বা সংক্রমণ আছে কি না তা পরীক্ষা করা যায়, থাকলে অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে পড়া ঠেকানো যায়।

বিএলআরআইয়ের মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেব বলেন, কোয়ারেন্টাইনে মহিষটির শরীরে কোনো অসুখ-বিসুখ শনাক্ত হয়নি। কোয়ারেন্টাইন শেষে মহিষটিকে মূলধারায় সম্পৃক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মহিষটির কোনো অসুখ হয়নি। প্রাণীটি বিএলআরআইয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে।

বিএলআরআই সূত্রে জানা গেছে, অ্যালবিনো মহিষটির জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতে দেশে উন্নত জাতের মহিষ উৎপাদনে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা