• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জের লক্ষ্মীনারায়ণ কটন মিলসে আন্তর্জাতিক মানের মন্দির হবে: রমেশ দত্ত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গামন্দিরের জায়গায় আন্তর্জাতিক মানের মন্দির হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা রমেশ দত্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্দিরটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরটি পরিদর্শনকালে রমেশ দত্ত এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার তাঁকে সেখানে পাঠিয়েছেন।

রমেশ দত্ত বলেন, ‘আইনগত ন্যায়সঙ্গত মন্দিরের ন্যায্য জায়গা কেউ দখল করতে পারবে না। এখানে আন্তর্জাতিক মানের মন্দির হবে, এই মন্দির প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শতভাগ হিন্দু সম্প্রদায় আমাদের ভোট দিয়েছে। আপনারা পলাতক শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিয়ে ট্যাগ খাবেন না, এই ট্যাগ খেলে আমাদের সাথে আপনাদের দূরত্ব তৈরি হবে।’

বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় জানান, মন্দিরের জায়গা উদ্ধার করা হবে এবং পূজা-অর্চনায় কেউ বাধা দিতে পারবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার।

সুমন কুমার রায় বলেন, ‘ভয় পাওয়ার কিছু নাই অ‌ধিকার আদায় ক‌রে নি‌তে হয়, আমরা আমা‌দের অ‌ধিকার আদায় ক‌রে নিব।’

এ সময় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শীপন প্রায় দেড় যুগ ধরে নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় নেতাদের কাছে তুলে ধরেন।

পরিদর্শনের সময় বিশ্ব হিন্দু ফেডারেশনের নেতা সন্তোষ চন্দ্র দাস এবং বাংলাদেশ সনাতন পার্টির কেন্দ্রীয় নেতা কানুলাল কর, প্রানতোষ তালুকদার, প্রসেনজিৎ বকশী ও রুপম সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ  পূজা উদযাপন পরিষদের জেলা ও  মহানগর কমিটির নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা