উদ্যোক্তাদের নিয়ে গঠিত সামাজিক স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তাদের কল্যাণে অনলাইন গ্রুপ নারায়ণগঞ্জ উদ্যোক্তা কল্যাণ পরিবার। এই গ্রুপের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে মেলবন্ধন তৈরী করতে গ্রুপের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ শহরের জামতলায় একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রুপের এডমিন তাবাসসুম ঝুমি ও মডারেটর নুসরাত হোসেন রিফাত, রাকিব হাসান সাগর,রিনা সুলতানা,আফসানা মিমি, রাত্রি’র সার্বিক ব্যবস্থাপনায় উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে এ-ই অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় গ্রুপের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম আরজু ও মিথুন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক বিন, শানু,আমেনা,নাজ,নূরের আলো,পিংকি,ঝর্ণা, ময়না, পিয়াস খান,ফাহিমা,সাইফুল, নিজাম উদ্দিন সোহেল,রাব্বানী, সুইটি,আফরিন,নুর খোসেদ আলম,শাম্মী আলী রানা,মিজানুর রহমান, আশরাফ আলী রানা,মামুন,ফারুকসহ প্রমূখ।
সংগীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী মিঠু ও নৃত্য পরিবেশন করেন নাজ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মডারেটর রাকিব হাসান সাগর।