• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ডায়াবেটিক দিবসে বন্দরে র‌্যালি ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৩ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য র‌্যালি ও বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে বন্দরের বালুচর বাজার সংলগ্ন এলাকায় বাদ্য বাজানা ও মোটরসাইকেলের বহর সহকারে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ডায়বেটিস-আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে ও বালুচর যুব সমাজের আয়োজিত নানা কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ও সভায় প্রধান আলোচক ছিলেন লাইফ কেয়ার ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখার সভাপতি ডা: ফারুক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড্যাব নারায়ণগঞ্জ জেলা আহবায়ক অধ্যাপক ডাঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাংলা টিভির সিনিয়র সংবাদ উপস্থাপক কাজী সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মোঃ বিল্লাল হোসেন।
র‌্যালিতে নারায়ণগগঞ্জ নাগরিক কমিটি বন্দর থানা শাখা, লায়ন্স ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার ও লিও ক্লাব নারায়ণগঞ্জ গ্রেটার, বন্দর সোনালী অতীত ক্লাব, সমমনা প্লাটফর্ম, বিসমিল্লাহ সমবায় সমিতি, ফারিয়া বন্দর শাখাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়।
ডা. ফারুক হোসেন বলেন, আমাদের পরিমিত খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটার অভ্যাস, কায়িক পরিশ্রম, সচেতনতার মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। একটি পরিবারের কর্মক্ষম ব্যাক্তি ষদি ডায়াবেটিসে আক্রান্ত হয় তাহলে তার বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। কর্মক্ষেত্রে ডায়াবেটিসের ঝূঁকি সম্পর্কে জানতে হবে। তাই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে ডায়াবেটিস সম্পর্কে জানার কোন বিকল্প নেই। এছাড়াও কারো ডায়াবেটিস হলে কিংবা লক্ষণ দেখা গেলে দ্রুত পদক্ষেপ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা