• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের দুই শর্ত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮১ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের দুই বছরের ও বেশী হতে চলেছে। বাংলাদেশের আদালত ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তার প্রত্যর্পণ নিয়ে জটিলতা কাটেনি। ভারত এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, যদিও শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

এ প্রেক্ষাপটে দিল্লির কূটনৈতিক সূত্রে শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের দুটি শর্তের আভাস পাওয়া গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।

প্রথম শর্ত: শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্রাফটে। এখন তাকে ফিরিয়ে নিতে হলে সেই দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে। তা আকাশপথে বা স্থলপথে হতে পারে। এর জন্য দিল্লির তরফে যে ধরনের লজিস্টিক্যাল প্রস্তুতি প্রয়োজন, ভারত তা করতে প্রস্তুত বলে জানিয়েছে নয়াদিল্লি।

দ্বিতীয় শর্ত: শেখ হাসিনা যাতে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।

তবে এই দাবি যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে বিষয়ে ভারত সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করছে না।

দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার ভাষ্য, “আমরা কখনোই জেনেবুঝে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ঠেলে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাই।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুটি শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ প্রশস্ত করতে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা