• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৫ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

আজ মঙ্গলবার ১০-১১-২৬ ইং নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির এর পক্ষ থেকে তার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান।

এ সময় তারা অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি ও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মাদ্রাসার ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের জন্য সবার কাছে দোয়া চান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও অসুস্থ শিক্ষার্থীদের পাশে থাকার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা