• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর, ২০২৬) জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমীন, ও নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ।

সভায় বক্তারা বলেন, জাতীয় সমবায় দিবসের মূল লক্ষ্য হলো সমবায়ের গুরুত্ব ও আদর্শ তুলে ধরা এবং পারস্পরিক সহযোগিতা, ঐক্য, সম্প্রীতি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা আরও সুদৃঢ় করা। সমবায়ের মূল দর্শন হলো সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়া, সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা।

এ সময় বক্তারা আরে বলেন, সমবায়ের আদর্শ ও চেতনাকে ধারণ করে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি সদস্যদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও মনে করেন, একটি শক্তিশালী ও কার্যকর সমবায় সংগঠন গড়ে তুলতে সদস্যদের পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। সমবায়ের মাধ্যমে সদস্যদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতি ও সমাজের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা