• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিভাগীয় কমিশনারের ঢাকা জেলা ও কেরানীগঞ্জে দিনব্যাপী পরিদর্শন, জনবান্ধব সেবা নিশ্চিতে নির্দেশনা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মাঠ পর্যায়ে সরকারি সেবা প্রদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা জেলা ও কেরানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।

বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

সকালে বিভাগীয় কমিশনার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে কনফারেন্স রুমে ‘ক্লিন স্কুল টিম’ এর পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি বলেন,”ওসোজি মডেল শুধু পরিচ্ছন্নতা কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। শিক্ষার্থীরা নিজের বিদ্যালয় নিজে পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুললে তা তাদের পরিবার ও সমাজেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মডেল বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত হোক।”

এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সশরীরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি কোতোয়ালী রাজস্ব সার্কেল পরিদর্শন করেন এবং সেখানে আগত সাধারণ সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন। সেবাপ্রাপ্তিতে কোনো বিলম্ব বা হয়রানির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে খোঁজখবর নেন।

এরপর তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কেরানীগঞ্জ এবং উপজেলা ভূমি অফিস, কেরানীগঞ্জ পরিদর্শন করেন। সেখানেও সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।

মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার বলেন, “সরকারি দপ্তরে আসা প্রতিটি নাগরিক যেন কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ও সহজভাবে কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। জনগণের দোরগোড়ায় স্বচ্ছ ও গুণগত মানসম্পন্ন সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

জনস্বার্থে এ ধরনের নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা