• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় নারী ক্রিকেট লিগ : ঢাকা বিভাগীয় দলের জার্সি উন্মোচন ও কক্সবাজার যাত্রার শুভকামনা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

আগামী ৩১ অক্টোবর থেকে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে ১৫তম জাতীয় নারী ক্রিকেট লিগ। এই মর্যাদাপূর্ণ আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে ঢাকা বিভাগীয় নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ধানমন্ডি ক্রিকেট একাডেমির ৪ নম্বর মাঠে দলের অনুশীলন পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক জান্নাতুল সোনিয়া হালিম।

অনুশীলন পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিভাগীয় নারী ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়। বিভাগীয় কমিশনার বাংলাদেশ জাতীয় নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও ঢাকা বিভাগীয় দলের নেতৃত্বদানকারী নাহিদা আক্তারের হাতে দলের অফিসিয়াল জার্সি তুলে দেন।

এ সময় তিনি খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, “নারী ক্রিকেটে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে সম্মানের জায়গা করে নিয়েছে। ঢাকা বিভাগীয় দলে জাতীয় দলের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। আশা করি, তারা মাঠে নিজেদের সেরাটা দিয়ে ঢাকা বিভাগের জন্য গৌরব বয়ে আনবে। বিভাগীয় ক্রীড়া সংস্থা সবসময় তাদের পাশে থাকবে।”

অনুশীলন ও প্রস্তুতি পর্ব শেষে আজ রাতেই কক্সবাজারের উদ্দেশে রওনা হচ্ছে ঢাকা বিভাগীয় নারী ক্রিকেট দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা