• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন : বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও দ্রোহের বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো নজরুল বর্ষ উদযাপন ২০২৬ এর ঢাকা বিভাগীয় পর্ব।

সোমবার (২৬ অক্টোবর) আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই আয়োজনে ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, ইসলামিক সঙ্গীত/গজল, হামদ ও নাত, রচনা এবং উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন ইভেন্টে খুদে ও তরুণ প্রতিভারা তাদের নৈপুণ্য প্রদর্শন করেন। দক্ষ ও নিরপেক্ষ বিচারকমণ্ডলীর মূল্যায়নে প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচিত করা হয়।

বিকালে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ ইয়াসমিন বেগম, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাস-এর আহ্বায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূরজাহান আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে এক শাশ্বত প্রতিবাদী কণ্ঠস্বর। তার সাহিত্য ও গান অসাম্প্রদায়িকতা, মানবতা ও সাম্যের বার্তা বহন করে। আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নজরুলের সেই বাঁধভাঙা প্রাণশক্তি, আত্মমর্যাদাবোধ, দেশপ্রেম এবং কুসংস্কারমুক্ত উদার মানসিকতার শিক্ষা গ্রহণ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

পরে অতিথিবৃন্দ বিজয়ী প্রতিযোগীদের হাতে মেডেল ও সনদপত্র তুলে দেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা