• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম-এর সভাপতিত্বে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্স সদস্যরা তাদের সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম বলেন, পুলিশ বাহিনীর প্রাণ হলো কনস্টেবল থেকে এসআই পর্যন্ত মাঠ পর্যায়ের সদস্যরা। আপনাদের কল্যাণ নিশ্চিত না হলে জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। আপনাদের আবাসন, রেশন, চিকিৎসা ও ছুটিসহ যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে আমি আন্তরিকভাবে কাজ করছি।

তিনি বলেন, আমরা চাই নারায়ণগঞ্জ জেলা পুলিশ হবে জনবান্ধব ও পেশাদার। জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। ভালো কাজের স্বীকৃতি যেমন দেওয়া হবে, তেমনি কোনো অনিয়ম বা অপেশাদার আচরণ বরদাস্ত করা হবে না।

পুলিশ সুপার আরও বলেন, সামনে নির্বাচন ও শীতকালীন অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সকলকে আরও তৎপর হয়ে চুরি, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করতে হবে।

পরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করেন।

জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান, শ্রেষ্ঠ এসআই হিসেবে রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে সার্জেন্ট শফিউল আজম শোভন, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

এছাড়া ক্লু-লেস মামলা ডিটেকশনের জন্য বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারীক এবং বিশেষ পুরস্কার হিসেবে বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন, রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনসহ ডিএসবির তিন ওয়াচার কনস্টেবলকে পুরস্কৃত করা হয়।

দুপুর ১২টায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের মামলার অগ্রগতি তুলে ধরে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা