• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সানোয়ারকে র‍্যাংক ব্যাজ পরালেন এসপি হাবিবুর রহমান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫২ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পুলিশে উপ-পরিদর্শক (এসআই) থেকে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

আজ ২১ অক্টোবর ২০২৬ খ্রি. (বুধবার) নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মোঃ হাবিবুর রহমান, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত এই পুলিশ সদস্যকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, পদোন্নতিপ্রাপ্ত মোঃ সানোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন।
র‍্যাংক ব্যাজ পরিধানকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা