• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিকদের নিয়ে এনায়েত উল্লাহ আব্বাসীর মন্তব্যে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ 

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬৪ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ইসলামি বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। সম্প্রতি এক ওয়াজ মাহফিলে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’। তার এমন ঢালাও মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা।

বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মানুষের উপস্থিতিতে একটি ধর্মীয় ওয়াজ মাহফিলের ভেতরে দাঁড়িয়ে পুরো সাংবাদিক সমাজকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেওয়া অত্যন্ত দুঃখজনক, আপত্তিকর ও সাংবাদিক সমাজের জন্য অপমানজনক। একজন ইসলামি চিন্তাবিদের মুখে এ ধরনের ভাষা কোনোভাবেই শোভনীয় নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো সাংবাদিকের সংবাদ নিয়ে আপত্তি থাকলে তিনি নির্দিষ্টভাবে নাম উল্লেখ করে সমালোচনা করতে পারতেন। তা না করে ঢালাওভাবে সকল সাংবাদিককে ‘কুত্তার মতো পেটানো’র কথা বলা পুরো সাংবাদিক সমাজের মানহানির শামিল এবং সাংবাদিকদের ওপর হামলার উসকানি হিসেবে বিবেচিত হতে পারে।

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার পক্ষ থেকে অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়া সহ ভবিষ্যতে এই ধরনের কথা না বলার জন্য অনুরোধ করা হয়েছে । একইসঙ্গে ধর্মীয় মঞ্চকে কোনো পেশাজীবী গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার না করার জন্যও তার প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা