• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬ ইং) নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোনারগাঁও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।

পরিদর্শনকালে তিনি মণ্ডপে মণ্ডপে গিয়ে ভক্ত-পূজারিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজার সার্বিক প্রস্তুতি, প্রতিমার নান্দনিকতা, আলোকসজ্জা ও ভক্তদের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ।

মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মতে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রকাশের এই মহা-উৎসব শেখায় সত্য ও সুন্দরের পথে চলতে।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই চেতনায় সোনারগাঁওসহ নারায়ণগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে যেন ভক্তরা নির্বিঘ্নে, ভক্তিভরে অঞ্জলি দিতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এই জনপদের হাজার বছরের ঐতিহ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের শারদোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।”

পরিদর্শনকালে স্থানীয় ভক্তদের মাঝে এক উৎসবমুখর আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের এই আগমনে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রশাসনের এই আন্তরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা