• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার মো: মনিরুজ্জামান মিঞা।

সোমবার (১৯ অক্টোবর) বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির, বিপিএমসহ ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, পিপিএম।

সফরকালে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা