• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি মোঃ আলী হোসেন ফকির এর নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম।

১৯ অক্টোবর ২০২৬ খ্রি. (সোমবার) আইজিপি নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে আইজিপি তাঁর বক্তব্যে বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

তিনি আরও বলেন, মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স। চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান,রায়গঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শংকর কুমার দে, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা শ্রী প্রবীর কুমার মিত্রসহ পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস কক্ষে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিট প্রধানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় আইজিপি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সারাদেশে বিপুল সংখ্যক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সম্প্রতি উপজেলা পর্যায়ে কিশোর গ্যাং দমনে উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতি ও অফিসার ইনচার্জদের সদস্য সচিব করে কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাইবার অপরাধ দমনে পুলিশের সাইবার ইউনিট গঠন করা হয়েছে। অনলাইন প্রতারণা, অনলাইন জুয়া, সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধে সাইবার ইউনিট কাজ করবে।

মতবিনিময় সভায় ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জ ডিআইজি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, সিও ৬২ বিজিবি, পরিচালক এনএসআই, সিভিল সার্জন, সহকারী পরিচালক ডিজিএফআই, আনসার কমাড্যান্ট, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দ এবং অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা