• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কোর কমিটির সভা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৬ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা।

সভায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা জোরদার এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে নির্বিঘ্নে, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষায় সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পূজা চলাকালীন বিদ্যুৎ, পানি, যানজট নিয়ন্ত্রণ ও চিকিৎসাসেবাসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা