• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বন্দরে ৭ নভেম্বর উদ্বোধন হচ্ছে কর্মজীবী মহিলা হোস্টেল, শ্রমিক সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে সরকার : শ্রমমন্ত্রী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিল্পাঞ্চলে স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সফরের শুরুতে মন্ত্রী বন্দর উপজেলায় নির্মাণাধীন শ্রমজীবী মহিলা হোস্টেল, ০৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও শ্রম কল্যাণ কমপ্লেক্স, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং নারায়ণগঞ্জ সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন করেন।

দুপুরে মন্ত্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আগমন করলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাো: রায়হান কবির তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তালুকদার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এবং বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সরোয়ার সোহেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিল্প মালিক প্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আগামী ৭ নভেম্বর, ২০২৬ তারিখে বন্দর উপজেলায় কর্মজীবী মহিলাদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রম অসন্তোষ সৃষ্টির পেছনে কিছু কুচক্রী মহল কাজ করছে। তাদের চিহ্নিত করতে হবে। শ্রমিকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

নিরাপদ অভিবাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশগামী ও প্রবাসী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা প্রসঙ্গে তিনি আরও বলেন, শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক প্রতিবন্ধকতা দেখা দিলে তাদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। পাশাপাশি নারায়ণগঞ্জের শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়নে নতুন প্রশিক্ষণকেন্দ্রের প্রয়োজন হলে সরকার তা প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে।

সভায় স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং যেকোনো আন্দোলন বা অসন্তোষ নিরসনে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা