• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কাব স্কাউটিং সম্প্রসারণে নারায়ণগঞ্জে ১২০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময়

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে কাব স্কাউটিং সম্প্রসারণ ও জোরদারকরণের লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  এস এম ফয়েজ উদ্দিন। উপজেলা স্কাউটসের সহ-সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  সাইফ উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সভায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ও জেলা স্কাউট কমিশনার  মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন বলেন, “দীর্ঘদিন পর আগামী ৫ থেকে ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরী আয়োজিত হতে যাচ্ছে। এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি জমকালো ও সাফল্যমণ্ডিত ক্যাম্পুরী বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।” তিনি আরও জানান, ক্যাম্পুরীর জন্য মনোনীত প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে।

​মতবিনিময় সভায় সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত ২টি করে কাব দল গঠন, নিয়মিত প্যাক মিটিং আয়োজন এবং এই প্যাক মিটিংকে স্কুলের দৈনিক রুটিনের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে স্কাউট ইউনিট পরিচালনায় প্রধান শিক্ষক তথা গ্রুপ সভাপতিদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোঃ শওকত উল্লাহ, মোছাঃ আলপনা সরকার, রেবেকা সুলতানা, তাছলিমা আক্তার, নুরুন্নাহার বৃষ্টি ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভায় অংশগ্রহণ করেন।
​সভা থেকে আগামী ৫-নভেম্বর অনুষ্ঠেয় কাব ক্যাম্পুরীতে নিজ নিজ বিদ্যালয় থেকে দক্ষ কাব দল প্রেরণ এবং সার্বিক সহযোগিতার জন্য সকল প্রধান শিক্ষকের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা